বগুড়ায় দুটি পৃথক অভিযানে ৩৭ ট্যাপেন্টাডল ও ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন গ্রেফতার

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বগুড়ার কাহালু উপজেলা কালাই কর্নিপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে, র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প এর একটি চৌকষ আভিযানিক দল গত শনিবার (১৫ আগস্ট) রাতে বগুড়ার কাহালু উপজেলা কালাই কর্নিপাড়া এলাকায় জনৈক সাইফুল প্রামানিকের বসতবাড়ির সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত আসামী মোঃ মিলন প্রামানিক (৪৫), পিতা মৃতঃ মনছুর প্রামানিক, সাং-কালাই কর্নিপাড়া, থানা-কাহালু, জেলা-বগুড়কে ৩৭ (সাইত্রিশ) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়। মাদক কারনারী।কাজে ব্যবহৃত ৩টি পুরাতন বাটন মোবাইল, ১টি সিম ও নগদ ১,৪৩০/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামত সহ আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার কাহালু থানায় হস্তান্তর করা হয়। একই তারিখ রাতে বগুড়া মহানগরের ৪ নং ওয়ার্ড চক সূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় পৃথক একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত ১ নং আসামী মোছাঃ আশামনি বেগম (২০), পিতা মোঃ বাবলু, স্বামী মোঃ রাসেল, সাং-হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া এবং অভিযুক্ত ২নং আসামী মোঃ উজ্জল প্রামানিক (২৪), পিতা মৃতঃ ছাত্তার প্রামানিক, সাং বেজোড়া দক্ষিনপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াদ্বয়কে ৯৯ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক কারবারী কাজে ব্যবহৃত ১টি পুরাতন বাটন মোবাইল, ২টি সিম ও নগদ ২,১২০/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন