দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার হলরুমে বিকাশ লিমিটেড-এর আয়োজনে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে ২০২৬) আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। এ সময় বিকাশ লিমিটেড-এর পক্ষ থেকে পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিকাশ লিমিটেড-এর হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট জনাব এ. কে. এম. মনিরুল করিম।
কর্মশালায় মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন সংশ্লিষ্ট অপরাধের বর্তমান প্রবণতা, প্রতিরোধ কৌশল, আইনগত কাঠামো এবং মাঠপর্যায়ে পুলিশের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন এবং আরআই, পুলিশ লাইন্স (ইন্সপেক্টর হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ মুকুল হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা।




