
১৮ বিদ্যালয়ে শূন্য পাস! দিনাজপুর শিক্ষা বোর্ডে ১২৪ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য
এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে চরম হতাশাজনক চিত্র দেখা গেছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে। বোর্ডের অধীনে ১৮টি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১২৪ জন শিক্ষার্থীর একজনও পাস করতে পারেনি। অর্থাৎ এসব বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। ফল প্রকাশের পর এমন চিত্র সামনে আসায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।







