রূপগঞ্জের পূর্বাচলে রেষ্টুরেন্টের ভিতরে এক কিশোরকে প্রলোভন দেখিয়ে বলাৎকারের চেষ্টাকালে রিয়াজউদ্দিন নামে এক ব্যাক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে পূ্র্বাচল ১১ নম্বর সেক্টরের কুমারটের এলাকায় ম্যাজিক রেস্টুরেন্টের ভিতরে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত, রিয়াজ উদ্দিন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চকদিঘা পাটুয়াভাঙ্গা গ্রামের মৃত ওহাব উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার উত্তরা ১১ নম্বর সেক্টরে ভাড়া বাসায় থাকেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
ভুক্তভোগীর দুলাভাই শামীম জানান, ভুক্তভোগী আমার রেস্টুরেন্টে কাজ করতো। রিয়াজ উদ্দিন কিশোরটিকে কৌশলে রেস্টুরেন্টে নিয়ে যান। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। এর আগেও পূর্বাচল এলাকায় বিভিন্ন সময় ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি বিভিন্ন কিশোরের সঙ্গে পরিচিত হয়ে সখ্য গড়ে তোলার চেষ্টা করতেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, পূর্বাচল ১১ নম্বর সেক্টরের কুমার টেক এলাকায় ম্যাজিক রেস্টুরেন্টেরের ভিতরের এক কিশোরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একটি কক্ষের ভিতরে নিয়ে বলাৎকারের চেষ্টাকালে আশেপাশের লোকজন লম্পট রিয়াজউদ্দিনকে আটক করে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ঐ ব্যক্তিকে রূপগঞ্জ থানায় নিয়ে আসে।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ও ঘটনা সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ আরো জানান।



