ভোলার শশীভূষনে জুলাই বিপ্লবে প্রাণ হারানো শহীদ ফজলে রাব্বী ও শহীদ মনির হোসেনের কবর জেয়ারত এবং পরিবারের হাতে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করে ছাত্রদলের নেতাকর্মীরা।
বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দের সমন্বয়ে টিম শহীদ পরিবারদের সাথে দেখা করেন ও সহায়তা প্রদান করেন।
কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক সোহেল সরকার,শেখ রিপন ও হায়াত মাহমুদ জুয়েল সাথে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ,ভোলা সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাখাওয়াত শাকিল সহ চরফ্যাশন উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ ফরাজী, সদস্য সচিব কাজী অনিক, পৌরসভা ছাত্রদলের আহবায়ক নুর উদ্দিন আখন, সদস্য সচিব ইয়াজুল ইসলাম ইয়াজ সহ ছাত্রদল নেতৃবৃন্দ শশীভূষনে আসেন।
শশীভূষন থানা ছাত্রদলের পক্ষে সভাপতি পদ প্রত্যাশী কে আর আল আমিন, সোহাগ প্লাবন ও দক্ষিণ আইচা থানা ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী শাহিন এর নেতৃত্বে প্রায় দুই শতাধিক মোটরসাইকল শোভাযাত্রার মাধ্যমে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে স্বাগত জানানো হয়।
এ সময় নেতৃবৃন্দ মোনাজাতে শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এসময় নেতা তাদের থানা ইউনিয়ন কলেজ ও ওয়ার্ড নেত্রী বৃন্দকে উদ্দেশ্য করে আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহ্য রয়েছে সে ঐতিহ্যকে রক্ষা করতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জন্মের লগ্ন থেকে বাংলাদেশের সকল প্রতিকূলতায় মোকাবেলা করেছে এবং বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই করেছে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহ্য যে স্বপ্ন নিয়ে শহীদ জিয়াউর রহমান ছাত্রদলকে বাস্তবায়ন করেছে সেটিকে অক্ষুন্ন রাখতে হবে।




