বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এলাকার বিভিন্ন স্থানে নানা প্রজাতির বনজ ও ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।
কর্মসূচিতে শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জুলফিকার সিদ্দীক-এর নেতৃত্বে সংগঠনের উপজেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির অন্যতম এই অঙ্গসংগঠনটি দেশব্যাপী দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৯ আগস্ট জেলা পর্যায়ে দোয়া, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী এবং ২০ আগস্ট উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল এই বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে।




