সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুরে অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে এ মামলার প্রধান আসামি মেহেদুল ইসলাম (১৯)কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র‌্যাব জানায়, উদ্ধার হওয়া ছাত্রী স্থানীয় কিশামত শেরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি তিনি তারবিয়াতুল উম্মা মহিলা মাদ্রাসায় আরবি শিক্ষা গ্রহণ করতেন। বিদ্যালয়ে যাতায়াতের সময় অভিযুক্ত মেহেদুল ইসলাম তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। ছাত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি পরিবারকে জানালে উভয় পরিবারের মধ্যে এ নিয়ে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ৬ জুন ২০২৬ সকাল ৮টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ কাজিবাড়ী সন্তোলা মৌজায় একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে মেহেদুল ইসলাম ও তার সহযোগীরা ওই ছাত্রীকে জোরপূর্বক সিএনজিযোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় গত ১২ জুন ভুক্তভোগীর মা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা (মামলা নং-১৮) দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১ আগস্ট ২০২৬ রাত ৯টা ২৫ মিনিটে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র‌্যাব-১১-এর সিপিএসসি, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভোলাইল মরাখালপাড় আল মদিনা মসজিদ এলাকা থেকে প্রধান আসামি মো. মেহেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
র‌্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য উদ্ধার হওয়া ছাত্রী ও গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কার্য নির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান

বরগুনা জেলার বামনা উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আসমাতুন্নেছা পাইলট

চিলাহাটিতে আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত, মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নীলফামারীর চিলাহাটিতে আধুনিক ও উন্নতমানের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে