সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক অভিযানে ২৪ ঘন্টায় নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক সর্বমোট ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৫ এপ্রিল ২০২৬ খ্রি. (০০.০০ হতে ২৩.৫৯ পর্যন্ত) সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা ও তদন্তে সন্দেহভাজন ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া ওয়ারেন্টভুক্ত ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সময়ে মেট্রো অধ্যাদেশ মোতাবেক মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, ০৬ এপ্রিল ২০২৬ খ্রি. রাত ১২.০০টা হতে সকাল ০৮.০০টা পর্যন্ত ০৮ ঘন্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সন্দেহজনক ব্যক্তি ও হকারসহ মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে মাদকসহ ১৩ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ০৫ পিস ইয়াবা, ০৫ পুরিয়া গাঁজা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে ০২ জন ছিনতাইকারী, ২০ জন সন্দেহজনক ব্যক্তি, ০১ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ০১ জন নিয়মিত মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ০৮ জন হকারকেও আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব আব্দুল কুদ্দুস বলেন, “মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক, ছিনতাই ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”




