হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ তরান্বিত করতে সভা

হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সাইট নির্বাচন ও ভূমি অধিগ্রহণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছের সংসদ কার্যালয়ে। সভায় সভাপতিত্ব করেন হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি।
সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী , জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমান উল্লাহ  , হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি সৈয়দ ড. সায়েম উদ্দিন আহমেদ, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ জিলুল বারী জাবেদ, ডাঃ কামরুল হাসান তরফদার, আলহাজ্ব মঞ্জুরুল কিবরিয়া প্রিতম প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন