ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে আতলা বিলে পানি শুকিয়ে মাছ ধরার দায়ে ইসলাম উদ্দীন (২৭) নামের এক যুবককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল দশটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
ইসলাম উদ্দিন উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুর্শিবাড়ি মৃত আঃ মালেকের পুত্র।
সহকারি কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, অভিযুক্ত ব্যক্তি আইন বহির্ভূতভাবে জলমহাল থেকে পানি নিষ্কাশন করে মাছ আহরণে জড়িত ছিলেন।
তিনি আরো বলেন, আইন অমান্য করে জলমহালের অপব্যবহার করলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের চেষ্টা করলে কঠোর শাস্তি অনিবার্য। ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।




