আক্কেলপুরে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রিপন হোসেন

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মো. রিপন হোসেন নির্বাচিত হয়েছেন।
সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য, প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো. রিপন হোসেন বলেন, “আপনাদের দেওয়া আস্থা ও বিশ্বাস আমার জন্য অত্যন্ত সম্মানের। ইনশাআল্লাহ, সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আমার সর্বোচ্চ মেধা, শ্রম ও অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ এবং স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। সকলের পরামর্শ, সহযোগিতা ও দোয়া নিয়ে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কার্য নির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান

বরগুনা জেলার বামনা উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আসমাতুন্নেছা পাইলট

চিলাহাটিতে আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত, মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নীলফামারীর চিলাহাটিতে আধুনিক ও উন্নতমানের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে