
চুয়াডাঙ্গা দর্শনা থানাধীন অবস্থিত এশিয়ার বৃহত্তর চিনিকল ও ডিস্টিলারির অস্থায়ী শ্রমিক কর্মচারীদের
চাকুরী স্থায়ী করনের জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ।
বৃহস্পতিবার (২৬শে নভেম্বর) সকালে অফিস টাইমে
দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের অস্থায়ী কর্মচারী বৃন্দ দর্শনা সহ সকল চিনি কলের অন্তর্ভুক্ত অস্থায়ী / চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের জন্য দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির জেনারেল অফিসের সামনে অস্থায়ী/চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীরা একত্রিত হয়ে মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে চুক্তি ভিত্তিক শ্রমিক কর্মচারীরা একত্রিত হয়ে কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহোদয় রাব্বিক হাসান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে তারা বলেন আমরা এখানে প্রায় পাঁচ শতাধিক মানুষ চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী আছি যদিও আমাদের কোন কোন ক্ষেত্রে বেতন বৈষম্য আছে তবুও আমাদের একটিই দাবি তা হচ্ছে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি সহ বাংলাদেশের সকল চিনিকলের যে সমস্ত চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী দীর্ঘদিন ধরে চাকরি করে আসছে তাদেরকে অনতিবিলম্বে স্ব -স্ব পদে চাকরি স্থায়ীকরণ করা হোক।
এ বিষয়ে কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান মহোদয়ের কোন মন্তব্য পাওয়া যায়নি।




