চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ ঘটিকা উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল—‘বৈষম্যহীন প্রাণিসম্পদ গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল্লাহ হিল গালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওহিদুজ্জামান মোল্লা ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেকাতুল হাসানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট খামারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি চাহিদা পূরণ এবং বেকারত্ব দূরীকরণে এ খাত ব্যাপক ভূমিকা রাখছে। বিশেষ করে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন অনেক মানুষের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।
তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের গবাদিপশু পালন এবং পশু-পাখির রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি সরকারি সেবা ও সহযোগিতা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে এ খাত আরও সমৃদ্ধ হবে।
বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে খামারি ও সাধারণ মানুষের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে। এর ফলে চরভদ্রাসন উপজেলায় প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই, প্রয়োজন হলে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বললেন, দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। তিনি

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী(বাংলাদেশ) লিঃ এর চুক্তি ভিত্তিক শ্রমিক কর্মচারী বৃন্দের চাকরি স্থায়ীকরণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চুয়াডাঙ্গা দর্শনা থানাধীন অবস্থিত এশিয়ার বৃহত্তর চিনিকল ও ডিস্টিলারির অস্থায়ী