আত্মসাৎকৃত টাকা ফেরত ও প্রতারকের শাস্তির দাবিতে জেলেদের বাঘড়া বাজারে মানববন্ধন

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের জেলেদের টাকা ফেরত ও তপন দাসের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাঘড়া ইউনিয়নের ভুক্তভোগী জেলেরা।
২৬ আগষ্ট বুধবার বিকালে বাঘড়া বাজারে এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলে ক্ষুদ্র মৎস্য সমিতির জেলেগন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী জেলেরা জানান, জেলে কমিটির নামধারী সভাপতি তাপস দাস জেলে কাট- উপজেলা মৎস্য অফিস থেকে চাল, বিভিন্ন অনুদান পাইয়ে দিবে বলে টাকা হাতিয়ে নিয়েছে।
তারা আরও জানান, অনেকদিন অতিবাহিত হবার পরে যখন তার কাছে এই বিষয়ে জানতে চাই তখন সে নানান টালবাহানা করে এবং আমাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়। আমরা এই প্রতারক ভুয়া নামধারী সভাপতি তপন দাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন