
আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের কালিদাসপুর নওদাপাড়ায় পাটকাঠি বোঝাই আলমসাধুকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় বালু বোঝাই ড্রামট্রাক। ট্রাকের স্টিয়ারিংয়ে চালক ঝুন্টু আটকা পড়েন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
আলমডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কের চরশ্রীরামপুর নওদাপাড়া এলাকায় ট্রাক ও লাটা হাম্বারের সং’ঘ’র্ষে লাটা হাম্বার চালক গুরুতর আ’হ’ত হয়েছেন। স্থানীয়দের সূত্রে জানা যায়, ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। এতে লাটা হাম্বারের সঙ্গে ট্রাকটির সং’ঘ’র্ষ হলে চালক গুরুতর আহত হন। দু’র্ঘ’ট’নার পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।





