রবিবার,২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে সেনাবাহিনীর অভিযানে বার্মিজ গরুসহ ট্রাক জব্দ

পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী  অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে ১০টি বার্মিজ গরুসহ ট্রাক করা করেছে ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বিএ-৯৭৭৫ মেজর কাজী ইনতিসার সালিম (২৪ বীর) এর নেতৃত্বে সেনাবাহিনীর ২৪ বীর ব্যাটালিয়নের একটি টহল দল ঈদগাঁও উপজেলার কালিরছড়া ফরেস্ট এরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করে বলে জানা গেছে।
অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গরু ও ট্রাক ফেলে পালিয়ে যায়।
বিষয়টি ১১ বিজিবির অধিনায়ককে অবহিত করা হলে দুপুর ১টায় কালিরছড়া ফরেস্ট অফিসের সামনে থেকে জব্দকৃত গরু ও ট্রাক আইনগত প্রক্রিয়া শেষে ১১ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযোগ রয়েছে ঈদগাঁওতে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার পাহাড়ি জনপদ হয়ে হয়ে কক্সবাজারের কয়েকটি বাজারে পাচার করে আসছিল। এছাড়া সকালে ঈদগাঁও কলেজ গেইটে সেনাবাহিনী অভিযান চালিয়ে অবৈধ যানবাহন চেক করে কাগজপত্র যানবাহন জব্দ করেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন