শুক্রবার,৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর

ঈদুল ফিতরকে সামনে রেখে বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২০ ও ২১ মার্চ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও।

বুধবার (১৮ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

আবহাওয়া অফিসের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (২০ মার্চ) রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে সেদিন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঘুষের টাকায় বিলাসবহুল রাজত্ব: দুদকের জালে সাবেক পিরোজপুর সদর সাব-রেজিস্ট্রার মোঃ আবদুর রব ওরফে মিন্টু মৃধা ও স্ত্রী নাছরিন আক্তার

সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ-দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট

বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জীবননগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ৩১ জন শিক্ষার্থীর বাই সাইকেল বিতর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায়