আজ প্রকাশিত এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফল প্রকাশীত হয়েছে। ফলাফলে মাদারীপুর, ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-জেলার শেষ্ঠত্ব অর্জন করেছে। ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট ২৫৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন এবং পাস করেছেন ২২৫ জন,পাসের হার ৮৮.২৪ এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে, ৪৬ জন।২য় স্থানে আছে ইউনাইটেড ইসলামীয়া সরকারি উচ্চ বিদ্যালয়,তাদের পরীক্ষার্থীর সংখ্যা ২৩৫ জন।কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১৯৭ জন এবং এ+ পেয়েছে ৩৮ জন।পাসের হার ৮৩.৮৩%.আলহাজ্ব আমিনউদ্দীন উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৪৭%,ঘটকচর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৩১%,তাতীবাড়ী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৩০%.ডাসার উপজেলার সবচেয়ে ভালো ফলাফল অর্জন করে দর্শনা উচ্চ বিদ্যালয়,তাদের পাসের হার ৬৭% এবং এ+ ৩টি,শশিকর উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৫৭% এবং এ + ৩ টি।বীরমোহন উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৪৩% এবং এ+ ১ টি।ডিকে আইডিয়ালের পাসের হার ৪৬%,নবগ্রাম উচ্চ বিদ্যালয় ৩১% ও এ+২ টি।সনমান্দী উচ্চ বিদ্যালয়ের পাসের হার ২৭%,খাতিয়াল উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৩৬.৩৬%.বাঘুরিয়া উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৪৪% এবং এ+১ টি।ফলাফল পর্যালোচনা করলে দেখা যায় সারা জেলায় ফলাফল বিপর্যয় ঘটেছে।বিশ্লেষকদের ৃমতে ছেলে শিক্ষার্থীদের বিদেশ যাবার প্রবনতা,মোবাইল ও নেশার আসক্তি,হটাৎ করে পরীক্ষার হলগুলোর কড়াকড়ি ও খাতা মূল্যায়নে কড়াকড়ির কারনে,এই ফলাফল বিপর্যয় ঘটার অন্যতম কারণ।




