মাগুরায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ: প্রধান অতিথি জেলা প্রশাসক

মাগুরায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষ ও মসুর ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

​কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা সদরের আয়োজনে ১৫ নভেম্বর (রবিবার) বিকেল ৩টায় সদর উপজেলার মঘী ইউনিয়নের ভাবনহাটী ঢালে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

​কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, মাগুরার উপপরিচালক মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোড. নুরু এ নবী।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ কৃষকদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে ভাবনহাটী ও খানাবাড়ীতে কৃষকদের সঙ্গে নিয়ে সার বিতরণের বিশেষ নির্দেশনা দেন। তিনি আরও বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই সবসময় কৃষকদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করা হবে।”

​বিশেষ অতিথির বক্তব্যে মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসার মেহেরুন্নাহার বলেন, “কৃষকরা কার্ড হাতে পেলে খুব সহজেই সরকারি কৃষি সুবিধা পাবেন। আমরা প্রত্যাশা করি, কৃষকরা যেন তাদের উৎপাদিত পণ্য সহজে ও ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন।”

​অনুষ্ঠানে কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রভাষক মিজানুর রহমান ও কৃষক দল নেতা সুজন মাহমুদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাহেব আলী, তারিকুল ইসলাম, নওয়াব আলী জমাদ্দার, সুবির কুমার ঘোষ প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার পুনর্বিচারের