
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে অবস্থিত এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ।
আজ বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে তিনি বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী এবং স্কুল ফিডিং কর্মসূচির কর্মকর্তারা ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে শিক্ষা প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রথম শ্রেণির কক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষকদের পাঠদানের পদ্ধতি, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং শিক্ষার মান মূল্যায়ন করেন।
শিক্ষা প্রতিমন্ত্রীর এই পরিদর্শনকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।





