নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ঢাকার নবাবগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনটি মোবাইল কোর্ট মামলা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নবাবগঞ্জের সমসাবাদ এলাকার মো. ফজল বেপারী (৩২), বান্দুরা এলাকার মো. রাশেদ (৩৫) এবং বারুয়াখালী এলাকার মো. শাহজাহান (৫৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সামছুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিভিত্তিক নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি

খুলনার আব্দুল্লাহ প্যাথলজিতে অনিয়মের অভিযোগ, নমুনা ফেরত দিতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ

খুলনা মহানগরীর শামসুর রহমান রোডস্থ আব্দুল্লাহ প্যাথলজির বিরুদ্ধে রোগীর পরীক্ষার