বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সাথে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সংসদ ভবনস্থ চিফ হুইপের অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ‘ঐক্যমতের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করেন তারা।
বৈঠকে বিরোধী দলীয় চীফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত এবং মো. নূরুল ইসলাম।
এ সময় সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।’ বিরোধী দলীয় চীফ হুইপের সাথে অনুষ্ঠিত এ বৈঠকটি সংসদ প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




