কালকিনিতে ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হাওলাদারের মতবিনিময় সভা

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে এলাকাবাসীর উদ্দ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৭ নভেম্বর) রাতে রমজানপুর ইউনিয়নের চরপালরদী খেয়া ঘাট বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মোঃ হাই তালুকদার। সভাটি পরিচালনা করেন রমজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ স্বপন মোল্লা।
এসময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সমাজসেবক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদার ২০২৪ সালের জুলাইয়ে ছাত্রআন্দোলনে শহীদ হওয়া সিফাতের বাবা।

মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদার বলেন, “রমজানপুরবাসী পাশে থাকলে চেয়ারম্যান নির্বাচিত হয়ে রমজানপুরকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও তরুণদের কর্মসংস্থানে সর্বোচ্চ গুরুত্ব দিবো।”

এসময় রমজানপুর ইউনিয়ন বিএনপির পক্ষ হতে মোঃ কামাল হাওলাদারকে সমর্থন জানান ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ স্বপন মোল্লা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঝালকাঠিতে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে