পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঝালকাঠিতে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ওমোটরসাইকেল র‍্যালি  করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঝালকাঠি জেলা শাখা।
১৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালিত হয়। ঝালকাঠি জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে ব্যানার হাতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
ব্যানারে মূল স্লোগান হিসেবে উল্লেখ করা হয়— “পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল”। বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক জনাব শামীম তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায় আনিসুর রহমান খান পান্নু সহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঝালকাঠিতে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে