শনিবার,২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

তারুণ্যের উৎসব ২০২৫ ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে এসব পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল হামিদ।
জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক (জেলা লাইব্রেরিয়ান) আজিজুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাসুদুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শেখ মাসুদ ইকবাল, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক শাকিল সরকার এবং জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা এ.কে.এম. নাদিরুজ্জামান।
কিশোরগঞ্জ সদর উপজেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. আমিনুল হক সাদীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী হৃদয় হাসান, পাঠক সাদ্দাম হোসেন, হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার শিক্ষার্থী আশফাকুর রহমান সায়েম প্রমুখ বক্তব্য রাখেন।
পরে তারুণ্যের উৎসব ২০২৫ এবং মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এ সময় জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাসিরনগরে পাগল শংকর মন্দিরে চুরি: বিগ্রহের স্বর্ণালঙ্কার ও দানবাক্সের টাকা খোয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্ডাউক এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ও পবিত্র