শুক্রবার,২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন

কুড়িগ্রামে গণভোটের প্রচার কার্যক্রম জোরদার এবং ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) কুড়িগ্রাম টাউনহল অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের যৌথ আয়োজনে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সহস্রাধিক ইমাম, ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার মুহতামিমগণ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, গণভোট বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ভোটার উপস্থিতি নিশ্চিত করতে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। তারা আরও বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের প্রভাব ও গ্রহণযোগ্যতা বেশি হওয়ায় ভোটারদের সঠিক তথ্য জানানো এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ইমামদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
সম্মেলনে পুলিশ সুপার, ২২ বিজিবির অধিনায়ক, জেলা আনসার কমান্ড্যান্ট, জেলা নির্বাচন কর্মকর্তাসহ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে আয়োজকরা জানান, গণভোট সফল করতে সমন্বিতভাবে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাসিরনগরে পাগল শংকর মন্দিরে চুরি: বিগ্রহের স্বর্ণালঙ্কার ও দানবাক্সের টাকা খোয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্ডাউক এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ও পবিত্র