“জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’। দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
​উপজেলা প্রশাসনের আয়োজনে ০৫ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।