কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

ঝিনাইদহের কোটচাঁদপুরে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
​গ্রেফতারকৃতরা হলেন কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর পালপাড়া এলাকার রমেন্দ্রনাথ সরকারের ছেলে সৌরভ সরকার ওরফে রোমিও (২৮) এবং রুদ্রপুর স্কুলপাড়া এলাকার মৃত আনছার আলীর ছেলে মোঃ জালাল উদ্দিন।
​পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে কোট জিআর-১০৭/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সৌরভ সরকার ওরফে রোমিও এবং কোট সিআর-৪৩৫/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ জালাল উদ্দিনকে গ্রেফতার করে।
​কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার পুনর্বিচারের