খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে দালালমুক্ত ও রোগীর মানোন্নয়ন সনাকের গণশুনানি অনুষ্ঠিত

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে রোগীর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনবল সংকট, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং সেবাপ্রাপ্তিতে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ২৬ইং দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটির (সনাক), আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে । এতে হাসপাতালের বিভিন্ন চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে সেবাগ্রহীতা, নাগরিক প্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের প্রশ্ন ও উত্তর পর্বের মাধ্যমে বিভিন্ন মতামত তুলে ধরেন।
গণশুনানিতে চিকিৎসক সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. রতন খীসা জানান, হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত পদ ৮২টি থাকলেও বর্তমানে কর্মরত আছেন ১৭ জন। তিনি বলেন, প্রতিটি ইউনিটে জরুরি চিকিৎসক থাকার কথা থাকলেও সম্ভব হচ্ছে না। শয্যাসংক্রান্ত সীমাবদ্ধতার কারণে তা পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি।
এছাড়াও তিনি বলেন, জেলা সদর সহ বিভিন্ন উপজেলা থেকে আগত রোগীদের তুলনায় জনবল সংক্রান্ত বিষয়ে আমরা একটু অক্ষম হলেও। আমাদের চিকিৎসা সেবা যতটুকু সম্ভব আমরা সর্বচ্চোটা দিয়ে চেষ্টা করছি বলেও জানান তিনি।
এ সময় হাসপাতালের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা নিয়েও প্রশ্ন ওঠে। বিশেষ করে আল্ট্রাসনোগ্রাফি সেবায় বিশেষজ্ঞ না থাকা এবং গর্ভাবস্থা ছাড়া অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয় আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা না হওয়ার বিষয়টি আলোচনায় আসে। পাশাপাশি দীর্ঘদিন ধরে জেনারেল সার্জন না থাকার বিষয়টিও তুলে ধরা হয়।
হাসপাতালের সেবাকে দালালমুক্ত করার দাবি জানিয়ে সাংবাদিক কানন আচার্য বলেন, রোগী ও স্বজনদের যাতে দালালের মাধ্যমে সেবা নিতে না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
অন্যদিকে প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে সেবা দেওয়ার বিষয়টিও প্রশ্নের জবাবে হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ও আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপ্পল বাপ্পী চাকমা বলেন, প্রতিবন্ধী শিশুদের সেবা ফ্রি করার বিষয়ে এখনো সরকারি নির্দেশনা পাওয়া যায়নি।
গণশুনানিতে আরও আলোচনায় আসে—হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য জনবলের ঘাটতি, রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ, জরুরি বিভাগে সেবার সক্ষমতা, বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট, রোগী ও স্বজনদের তথ্যপ্রাপ্তি, সেবার স্বচ্ছতা এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা ও কার্যকর উদ্যোগের বিষয়ে জানতে চান অংশগ্রহণকারীগন।
সনাক খাগড়াছড়ির সভাপতি বেলা রানী দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. রতন খীসা, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ও আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপ্পল বাপ্পী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুহেলী দেওয়ান ও তাসলিমা সিরাজ সীমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ নুরুল আলালসহ সংশ্লিষ্টরা।
সনাকের সদস্য মর্তুজা পলাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সনাকের সদস্য ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম।
গণশুনানিতে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. রতন খীসা এবং খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. রিপ্পল বাপ্পী চাকমা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে মোবাইল সিম বিক্রির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার

বাগেরহাটে মানুষের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ক্লোন করে অবৈধভাবে মোবাইল সিম