গাইবান্ধা জেলায় পদোন্নতিপ্রাপ্ত এক পুলিশ সদস্যের র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি ২০২৬ তারিখে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কনস্টেবল পদ থেকে নায়েক পদে পদোন্নতিপ্রাপ্ত ০১ (এক) জন পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও র্যাংক ব্যাজ পরিয়ে দেন গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন মহোদয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি পুলিশি দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের সেবায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।




