গাজীপুরের কাপাসিয়ায় অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ এলাকায় বানার নদী থেকে এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।  তার আনুমানিক বয়স হবে ৫৫ বছর।
উপজেলার সিংহশ্রী পুলিশ ফারির  ইনচার্জ এস আই সাইদুর রহমান জানান, আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বানার নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । এ সময় তারা ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত ওই লাশটি উদ্ধার করেন। তিনি আরও জানান, লাশের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাছাড়া শরীরের নানা জায়গায়ও আঘাতের চিহ্ন রয়েছে। এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি শাহিনুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি উজান থেকে নদীর স্রোতে ভেসে এসেছে। খবর পেয়ে নৌ পুলিশকেও অবহিত করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চৌদ্দগ্রামের উজিরপুরে অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে কামরুল হুদার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে অগ্নি