সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের ইভেন্ট থেকে পরীমনি বাদ

​বিতর্কিত অভিনেত্রী পরীমনি সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনকালে এক সংবাদকর্মীকে অপদস্থ করার ঘটনায় চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন। আয়োজক কমিটি তাঁর ছবি বাদ দিয়ে নতুন পোস্টার প্রকাশ করেছে।

​এর আগে পরীমনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ‘চট্টগ্রাম ফ্যাশন ডিজাইন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ (CFVA)-এর একটি অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লিখেছেন, “দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।”

​জানা গেছে, আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে পরীমনির অংশ নেওয়ার কথা ছিল। খবরটি ছড়িয়ে পড়ার পর, এক সাংবাদিককে প্রকাশ্যে অপদস্থ করার কারণে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন এই অনুষ্ঠানে পরীমনির অংশগ্রহণের তীব্র প্রতিবাদ জানায় এবং অনুষ্ঠান বয়কট ও প্রতিহত করার ঘোষণা দেয়। ফলশ্রুতিতে, প্রতিবাদের মুখে আয়োজক সংস্থা বিতর্কিত এই নায়িকাকে তাদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সঙ্গে পরীমনির ছবি বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করা হয়।

​অনুষ্ঠানের আয়োজক কমিটি জানায়, সম্প্রতি সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটির আগেই পরীমনির সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের প্রতিবাদ ও দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে CFVA ইভেন্ট থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রত্যাশিত সিরাজগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা পেলেন দরিদ্র মেধাবী শিক্ষার্থী

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।