গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।
আজ বিকালে ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাততলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশন থেকে তিনটি, কোনাবাড়ী ফায়ার স্টেশন থেকে একটি, গাজীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
এর মধ্যে সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
গাজীপুরের ভোগড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ হিরন মিয়া বলেন, ‘সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে করছে।’ আরো আসতেছে।
তিনি জানান, বেলা ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় এবং বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ‘আমাকে প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, খালি হাতে আসিনি’

আকস্মিক চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও