গোমস্তাপুরে পরিস্কার অভিযান ও ডাস্টবিন বিতরণ করেছে “তুমিই বাংলাদেশ”

“চলো বদলাই, দেশ বদলাই, ভবিষ্যৎ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে
গোমস্তাপুরের রহনপুরে পরিস্কার অভিযান,  সচেতনতামূলক  লিফলেট বিতরণ ও ডাস্টবিন বিতরণ করা  হয়েছে।
শনিবার (২২ আগস্ট)  সকালে একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন “তুমিই বাংলাদেশ” এর উদ্যোগে উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর রেলওয়ে স্টেশন বাজারে  এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকার  বিভিন্ন মোড়ে মোড়ে পরিস্কার অভিযান, জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও ডাস্টবিন  বিতরণ করেন।
 অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. গোলাম সারোয়ার। গোমস্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শহিদুল ইসলাম ও নাচোল উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) এর প্রধান সহকারী প্রোগ্রামার প্রকৌশলী তৌহিদ সারোয়ার। এসময় বক্তারা বলেন,
পরিষ্কার-পরিচ্ছন্নতা সুস্থ জীবন, সুন্দর মন এবং উন্নত সমাজের ভিত্তি। আমাদের চারপাশ পরিষ্কার রাখলে রোগ-জীবাণু দূরে থাকে, শরীর ভালো থাকে এবং কাজের স্পৃহা বাড়ে। ধর্মীয় ও সামাজিক—উভয় দিক থেকেই পরিচ্ছন্নতা আমাদের বড় দায়িত্ব।
ইসলাম ধর্মে পরিষ্কার-পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ বলা হয়েছে। তাই আমাদের
চারপাশ পরিষ্কার থাকলে ডেঙ্গু, ডায়রিয়া ও সর্দিকাশির মতো রোগ ছড়াবেনা। তারা
আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু একক কোনো ব্যক্তির দায়িত্ব নয়, এটি আমাদের সবার যৌথ দায়িত্ব।   তাই আসুন, আজ থেকেই আমরা নিজের শরীর, মন ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার শপথ নিই। একটি পরিচ্ছন্ন ও সুন্দর দেশ গড়তে সবাই মিলে কাজ করি।
তাই এর সঠিক ব্যবহারই আমাদের একমাত্র  কাম্য।
এসময় উপস্থিত ছিলেন, তুমিই বাংলাদেশ সংগঠনের সকল সদস্যরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চকরিয়ায় ডাকাতচক্রের অস্ত্র কারখানায় পুলিশের হানা: ৩ আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

কক্সবাজারের চকরিয়ায় সংঘবদ্ধ ডাকাতচক্রের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি