গোয়ালন্দের দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের সচেতনতা সভা অনুষ্ঠিত

বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা মহিলা সংস্থার উদ্যোগে, প্রজন্ম সোপান প্রকল্পের সহযোগিতায় দৌলতদিয়ার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বেলা ১১.৩০ মিনিটের সময় পাপলা মহিলা সংস্থার প্রকল্প অফিস, দৌলতদিয়া পায়াকট বাংলাদেশের হলরুমে দৌলতদিয়ার সুবিধা বঞ্চিত কিশোরী ও সারভাইভারদের জন্য জীবন দক্ষতা এবং অধিকার ভিত্তিক সচেতনতা মূলক  সভা অনুষ্ঠিত হয়।
প্রজন্ম সোপান প্রল্পের ফিল্ড ফ্যাসিলেটর মোহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বিস্তারিত  আলোচনা করেন মোঃ খোরশেদ আলম, প্রোজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার, প্রজন্ম সোপান প্রকল্প, শাপলা মহিলা সংস্থা।
মোঃ খোরশেদ আলম বলেন, এই প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত কিশোর কিশোরীদের জীবন দক্ষতা, তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ১১ মাসের শিশুর সন্তানের মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে মৃগমারী গ্রামে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জেরে