বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শাখার ১৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে| এতে সর্বসম্মতিক্রমে সাখাওয়াত ইবনে আলীকে আহ্বায়ক এবং শাকিক এ আরেফিনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে|
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম (বিন্দু) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ১৩ মে এই কমিটির অনুমোদন দেওয়া হয়| নবনির্বাচিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে| ছাত্রদলকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এবং বর্তমান ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে|
কমিটির নবনির্বাচিত আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম আলী আহাম্মদ এবং স্কুল শিক্ষিকা সুরাইয়া ইয়াসমিন দম্পত্তির একমাত্র ছেলে| তিনি গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় হতে ২০১৭ সালে ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ ৪.৮২ এবং শহীদ ˆসয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ ৪.৪২ পেয়ে উত্তীর্ণ হন| ২০২০ সালে তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্টের এইচআরএম বিভাগে ভর্তি হয়ে বর্তমানে ফাইনাল ইয়ারে অধ্যয়ন করছেন|
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাঁর সক্রিয় অবদান ছিল এবং আওয়ামী লীগের ডামি নির্বাচনের বিরোধিতা করে তিনি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন|
ঘোষিত এই কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তালহা তানজীম, যুগ্ম আহ্বায়ক আয়েশা সিদ্দিকা সৃষ্টি, শফিকুল ইসলাম ফাহিম, মোঃ সাদিক সাব্বির, নটরাজ দাস মৃবীজয়, ফারহান জুনায়েদ লাবিব, সাফায়েত খান, সিফাত মঞ্জুর সিয়াম, মাহিন চৌধুরী শুভ, মেহেদী হাসান, আবির আসলাম সানভীর, মোঃ মোস্তাফিজুর রহমান (রিচার্ড), মোঃ আনিছুল আলম এবং সদস্য মোঃ ইমরুল কায়েস রাজিন ও মোঃ মাহাথির ইসলাম|
নবনির্বাচিত আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী বলেন, “আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমি দেশনায়ক তারেক রহমান ও ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি| ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবো| আহ্বায়ক কমিটির সকলের সম্মতিতে দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন।




