শুক্রবার,৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে করতোয়া নদীর তীরে ডাব্বুর আসরে পুলিশের অভিযান, আটক ৪

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীর তীরবর্তী এলাকায় ডাব্বুর (পাশা) আসরে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের সালিকাদহ ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শালিকাদহ গ্রামের রবিউল ইসলাম (৩৩), চন্ডিদাসপুর গ্রামের রেজাউল করিম (৩৫), রংপুরের পীরগঞ্জ উপজেলার জুনুদেপাড়ার আবেদ আলী (৬০) এবং ঠাকুরদাস লক্ষীপুর এলাকার সাদিকুল ইসলাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, করতোয়া নদীর নিরিবিলি ওই এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে ডাব্বুর আসর বসে আসছিল। রাত গভীর হলে বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে জড়ো হয়ে পাশা খেলায় অংশ নিতেন এবং টাকার লেনদেন চলত।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় খেলায় ব্যবহৃত নগদ ৭ হাজার ৩’শ টাকা, তিনটি ডাব্বু, ১৮টি ফরগুটি এবং একটি ফরদি জব্দ করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঘুষের টাকায় বিলাসবহুল রাজত্ব: দুদকের জালে সাবেক পিরোজপুর সদর সাব-রেজিস্ট্রার মোঃ আবদুর রব ওরফে মিন্টু মৃধা ও স্ত্রী নাছরিন আক্তার

সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ-দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট

বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জীবননগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ৩১ জন শিক্ষার্থীর বাই সাইকেল বিতর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায়