ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৯ বছরে পদার্পণে কেক কাটা ও আলোচনা সভা

দিনাজপুরের ঘোড়াঘাট প্রেস ক্লাব ৩৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনদের উপস্থিতিতে কেক কেটে বর্ষপূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরপর প্রেস ক্লাবের আহ্বায়ক ফরিদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুলতান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি একরামুল হক, সিনিয়র সাংবাদিক মজিবর রহমান, আজিজার রহমান, মাহতাব উদ্দিন আল মাহমুদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে প্রেস ক্লাবের অতীত কার্যক্রমের স্মৃতিচারণ করেন এবং সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও স্থানীয় উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা সমাজের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও ঘোড়াঘাট প্রেস ক্লাব সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে সাংবাদিক সোহানুজ্জামান সোহান, মাহফুজুর রহমান সরকার, সাকিব হাসান নাঈম সহ এলাকার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কেক বিতরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই, প্রয়োজন হলে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বললেন, দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। তিনি

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী(বাংলাদেশ) লিঃ এর চুক্তি ভিত্তিক শ্রমিক কর্মচারী বৃন্দের চাকরি স্থায়ীকরণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চুয়াডাঙ্গা দর্শনা থানাধীন অবস্থিত এশিয়ার বৃহত্তর চিনিকল ও ডিস্টিলারির অস্থায়ী