Edit Content
বৃহস্পতিবার,১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে তারেক রহমানের জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি হয়েছে

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা চলাকালীন কঠোর নিরাপত্তার মধ্যেও চুরি ঘটেছে। সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক জানিয়েছেন, সমাবেশস্থলে স্থাপিত ১৮টি মাইকের ইউনিট ও পাঁচ কয়েল তার চুরি হয়ে গেছে।

রাজ্জাক বলেন, “সমাবেশে প্রায় ২০০ মাইক ব্যবহার করা হয়েছিল। গত রাত ১০টা থেকে ১১টার মধ্যে সব চেক করা হয়েছিল এবং রাস্তায় আমার দুইজন লোক টহল দিচ্ছিল। কিন্তু সকালে পুনরায় চেক করার সময় চুরির বিষয়টি সামনে আসে।” তিনি জানান, চুরি হওয়া মাইকগুলো গেটের বাইরে ১৫–১৬ ফুট উঁচুতে ইলেকট্রিক পোলের সঙ্গে লাগানো ছিল।

চুরির অভিযোগে রাজ্জাক কোতয়ালী থানায় লিখিত মামলা দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “আমি তারেক সাহেবের প্রটোকলে ছিলাম। মাইক চুরির বিষয়টি আমার জানা নেই।”

 

চট্টগ্রামে সমাবেশের সময় পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। ড্রোন ব্যবহারের পাশাপাশি সমাবেশস্থল ও আশপাশে অস্ত্র, বিস্ফোরক, দাহ্য পদার্থ, ধারালো অস্ত্রসহ ঝুঁকিপূর্ণ যে কোনো বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছিল।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাসিরনগরে পাগল শংকর মন্দিরে চুরি: বিগ্রহের স্বর্ণালঙ্কার ও দানবাক্সের টাকা খোয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্ডাউক এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ও পবিত্র