চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল‌ (৯.৩০) মিঃ এর সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন চেম্বার অব কমার্স ভবন প্রাঙ্গণে সাফল্যের স্বীকৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আন্তর্জাতিক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মনির।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. সাগর আহমেদ, সাবেক জেলা আমির ও চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনোয়ারুল হক মালিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিপিএ-৫ প্রাপ্তি শিক্ষাজীবনের সাফল্যের সূচনা মাত্র। প্রকৃত সফলতা নিহিত রয়েছে নৈতিক মূল্যবোধ ও সৎ চরিত্র অর্জনের মধ্যে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে আদর্শিক চরিত্রের সমন্বয় না ঘটলে সেই মেধা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যথাযথভাবে কাজে আসে না।
বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে দক্ষ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম অ্যালেক্স ও সায়রা-জহির ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ১২০০+ রোগীকে সেবা প্রদান

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খরন্দীপ ইউনিয়নে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম অ্যালেক্স-এর