চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়, সৈয়দপুরে গ্রেপ্তার ২

নীলফামারীর সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাসিন্দা মো. সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা ও সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেছে।

এ ছাড়া চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও হেফাজতে রাখার অভিযোগে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের মতির মোড় (ফাইলেরিয়া হাসপাতাল) এলাকার মো. ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের হেফাজত থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, অপরাধ, চুরি-ছিনতাই ও মাদক প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতাসহ একজন ক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

সৈয়দপুরকে মাদক, চুরি ও অন্যান্য অপরাধমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি, সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র