কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পিরোজপুরের কাউখালীতে টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও লুটতরাজের অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি দলীয় কার্যালয় উত্তর বাজার থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক লিকসন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ ও সদস্য সচিব রাকিব তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, লুটতরাজ ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি, সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র