
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নীলফামারীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ প্রচার করেছে জেলা বিএনপি।
শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা শহরের পৌর বাজার এলাকায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। এদিন সিপাহি-জনতা তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে বরণ করে নেন। তিনি ৭ নভেম্বরের চেতনায় দলকে সুসংগঠিত করে দেশের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করার আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজ ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল।
কর্মসূচিতে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।





