জামালপুরের হাজরাবাড়ীতে মাদকবিরোধী মিছিল

জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হাজরাবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে হাজরাবাড়ী বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুবেল মন্ডল। সঞ্চালনা করেন ইকরামুল হোসেন আকরাম।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।

কর্মসূচিতে পৌর ছাত্রদলের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, জুলফিকার আকন্দ, আকাশ, ইমরান সরকার, সিয়াম, সজিব, বিপ্লব ও মাহফুজসহ অন্যান্য নেতাকর্মী।

এছাড়া যুবদলের হাসান মাহমুদ রনি, হুমায়ূন আহমেদ ও রোকনুজ্জামান রুকন, পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ এবং সদস্য সচিব মমিনুর ইসলাম মমিন, স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম ও আইয়ুব আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন