
জামালপুরের হাজরাবাড়ীতে মাদকবিরোধী মিছিল
জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হাজরাবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে হাজরাবাড়ী বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

