জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / হাসপাতালের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির জন্য চুয়াডাঙ্গা-২ সংসদ সদস্যের জরুরী বৈঠক

সোমবার সকাল ১১ টার সময় জীবননগর উপজেলা (স্বাস্থ্য কমপ্লেক্স ) / হাসপাতালের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির জন্য চুয়াডাঙ্গা- ২ এর সংসদ সদস্য জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট রুহুল আমিনের উদ্যোগে জরুরী বৈঠক/সভা শুরু হয়।

 সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমীর জনাব মোঃ রুহুল আমিন।
সভায় হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা, চিকিৎসার মান, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রোগীরা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না, তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন মাননীয় সংসদ সদস্য।
সভা শেষে তিনি হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করেন এবং রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান ও রান্নার পরিবেশ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রোগীদের থাকার ব্যবস্থা ও চিকিৎসাসেবার বিভিন্ন দিক সরেজমিনে দেখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
 মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হাসপাতালের কার্যক্রম আরও গতিশীল, জবাবদিহিমূলক ও রোগী বান্ধব করার জন্য গুরুত্বারোপ করেন।
তিনি হাসপাতালের ডাক্তারদের উদ্দেশ্যে বলেন- মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণই হোক ডাক্তারদের মানব সেবার অন্যতম প্রধান অঙ্গীকার।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

উত্তরবঙ্গের শিল্প বিপ্লবের সম্ভাব্য কেন্দ্র কর্মসংস্থান, শিল্পায়ন ও ‘মাইনিং সিটি’ গঠনের স্বপ্নে পার্বতীপুর

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দিনাজপুরের

মোংলায় স্কুলের মাঠে রাতের আঁধারে মাটি কেটে ড্রেন! ক্ষুব্ধ শিক্ষক-এলাকাবাসী, তদন্তে প্রশাসন

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও