জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভায় মাতৃস্বাস্থ্য, জনবল সংকট ও জরুরি স্বাস্থ্যসেবায় জোর

কক্সবাজার জেলার বন্যাকবলিত এলাকায় বসবাসরত গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা (চেক-আপ), প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্গম ও বন্যাপ্রবণ অঞ্চলে মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা আরও জোরদার করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আ. মান্নান। সভা পরিচালনা করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিপ্লব বড়ুয়া।
সভায় জেলার সকল উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী (এনজিও) সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় উঠে আসে যেসব বিষয়
সভায় জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রম, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা, পরিবার কল্যাণ কার্যক্রমের অগ্রগতি, জনবল সংকট, ওষুধ সরবরাহ, মালামাল পরিবহন সমস্যা এবং চলমান বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোতে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাওয়ায় গর্ভবতী নারীদের নিয়মিত চেক-আপ, জরুরি রেফারেল ব্যবস্থা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, দুর্গম ও বন্যাপ্রবণ এলাকায় সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল, জনমুখী ও সেবাবান্ধব করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভায় মাতৃস্বাস্থ্য, জনবল সংকট ও জরুরি স্বাস্থ্যসেবায় জোর

কক্সবাজার জেলার বন্যাকবলিত এলাকায় বসবাসরত গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা