ঝিনাইগাতীতে আনসার ও ভিডিপির ৫ শতাংশ জমি উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) জন্য বরাদ্দকৃত ৫ শতাংশ জমি সীমানা নির্ধারণের মাধ্যমে উদ্ধার ও দখল বুঝে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) শেরপুর জেলা কমান্ড্যান্ট মোঃ আলমগীর হোসেন সরদার, পিভিএমএস-এর দিকনির্দেশনায় এবং ঝিনাইগাতী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নুর মামুদের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলার ৫ নং ঝিনাইগাতী সদর ইউনিয়নের সারিকালিনগর গ্রামের সারিকালিনগর আনসার ও ভিডিপি ক্লাবের পক্ষে বাহিনীর মহাপরিচালকের নামে বরাদ্দকৃত ওই জমি উদ্ধারে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ক্লাবের সদস্য, বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রী এবং আনসার কমান্ডারদের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করে তা উদ্ধার ও দখল বুঝে নেওয়া হয়।
উদ্ধার করা জমিতে শিগগিরই সঞ্জীবন প্লাটুনের কেন্দ্র স্থাপন করা হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জেলা কমান্ড্যান্টের সার্বিক দিকনির্দেশনায় সারিকালিনগর আনসার ও ভিডিপি ক্লাবটি পুনর্গঠন করা হবে। এর মাধ্যমে সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখার উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জাতীয়তাবাদী যুবদলের ৪৮’তম প্রতিষ্ঠার্বাষিকী উপলক্ষে, খাগড়াছড়িতে বিশাল জনসমাবেশ দেখিয়ে র্র্যালি অনুষ্ঠিত

 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব ‘ঐতিহ্য ‘সংগ্রাম ‘সাফল্যের ৪৮’তম প্রতিষ্ঠার্বাষিকী উপলক্ষে,

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিহাদ সালমান ডুননের নেতৃত্বে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত