শেরপুরে ঝিমিয়ে পড়েছে কমিউনিটি পুলিশের কর্মকাণ্ড, অবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতির

শেরপুরে ঝিমিয়ে পড়েছে কমিউনিটি পুলিশের কর্মকাণ্ড। ফলে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একসময় মাদক, জুয়া, কিশোর গ্যাংয়ের তৎপরতা, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে তাদের তৎপরতা তেমন একটা চোখে পড়ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেরপুর জেলার পাঁচটি উপজেলায় ৫২টি ইউনিয়নে কমিউনিটি পুলিশের কমিটি ছিল। ওয়ার্ড,

Read More »

ঝিনাইগাতী গারো পাহাড়ে পাথর-বালু লুটের মহোৎসব, প্রতিরোধের উদ্যোগ নেই

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে গারো পাহাড়ের নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর-বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র দিনের বেলায় প্রকাশ্যে পাহাড় ও নদী-ঝরনা থেকে পাথর-বালু তুলে বিভিন্ন স্থানে স্তূপ করে রাখছে। পরে রাতের আঁধারে ঘোড়ার গাড়ি, ভ্যান, ট্রলি, মাহিন্দ্র ও ট্রাকে করে এসব প্রাকৃতিক সম্পদ বিভিন্ন স্থানে পাচার করে বিক্রি করা হচ্ছে।

Read More »

ঝিনাইগাতীতে ইংরেজি তারিখে হাট-বাজারের তথ্য চাওয়ায় ইউএনওর অস্বীকৃতির অভিযোগ

ইংরেজি সালের হিসাবে হাট-বাজার ইজারার তথ্য চাওয়ায় তথ্য দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ উঠেছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীনের বিরুদ্ধে। সম্প্রতি এ ঘটনা ঘটেছে। এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ঝিনাইগাতী উপজেলা সদর বাজারটি প্রতিবছর টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়া হয়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকার পতনের আগে বাজারটি

Read More »

ঝিনাইগাতীতে এক প্রভাবশালীর বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতীতে নিজের কেনা জমিতে ঘর নির্মাণ করতে না পেরে চরম বিপাকে পড়েছেন মমিজল (৬৫) নামে এক অসহায় ব্যক্তি। প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, মামলা-মোকদ্দমা ও নানা ধরনের হয়রানির অভিযোগ করেছেন তিনি। বর্তমানে বসতঘরটি ঝড়ে বিধ্বস্ত হওয়ার পরও সংস্কার করতে না পেরে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মমিজল। মমিজল উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা

Read More »

ঝিনাইগাতী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে উপজেলার গজনী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কসমেটিকসের চালানসহ একটি পাওয়ার টিলারের ট্রলি জব্দ করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল গজনী এলাকায় অভিযান

Read More »

শ্রীবরদীতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

শেরপুরের শ্রীবরদীতে মাছ ধরতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ এক যুবকের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর সঙ্গে বাড়ি থেকে বের হওয়া এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকায় হাশেম হাজির পুকুরে ভাসমান অবস্থায় কালু মিয়া (২০) নামের ওই যুবকের মরদেহ

Read More »

শেরপুরে মাইগভ (myGov)” ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলনকক্ষে ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয় সহ শেরপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের কর্মচারী এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের মধ্যে তথ্য ও সেবা আদান-প্রদানের সেতুবন্ধন হিসেবে “মাইগভ (myGov)” ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সরকারি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার এবং নাগরিকদের দ্রুত ও সহজে সেবা প্রদানের ক্ষেত্রে

Read More »

সোমেশ্বরীতে একটি রাবার ড্যাম পাল্টে দিতে পারে ৫ হাজার কৃষকের ভাগ্যে

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সোমেশ্বরী নদীর তাওয়াকোচা এলাকায় একটি রাবার ড্যাম নির্মাণ করা হলে বদলে যেতে পারে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার প্রায় ৫ হাজার কৃষকের ভাগ্যের চাকা। কম খরচে সেচের পানি পাওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বাড়বে এবং সেচনির্ভর বোরো চাষে কৃষকদের লোকসানও কমবে বলে মনে করছেন স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টরা। কৃষকদের পক্ষ থেকে সোমেশ্বরী নদীতে রাবার

Read More »

ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে বালু পাথর লুটপাট চলছে

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসব শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রকাশ্যে দিনের বেলায় পাহাড়, নদী-ঝরনা থেকে পাথর-বালু উত্তোলন করে রাতের আঁধারে বিভিন্ন যানবাহনে করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে। বালু খেকোদের থাবায় ক্ষতবিক্ষত

Read More »

শ্রীবরদীতে আগুনে পুড়ে সাংবাদিকদের বাড়িঘর পুড়ে ছাই

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গিলাগাছা তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন সাবেক সেনা সদস্য শফিকুল ইসলাম মিঠু,ও ঢাকা পোস্টের শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মো. নাইম তালুকদার প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক

Read More »