ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “বিশ্ব শিক্ষক দিবস ২০২৬” উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার (৫ অক্টোবর) সকালে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
​ঝিনাইদহ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক শুভাযাত্রা বা র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং গুণগত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের অগ্রণী ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
 জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উক্ত র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার পুনর্বিচারের